Categories
Uncategorized

‘যে’ভা’বে নিজের শক্তি দেখানো শুরু করেছে ঘূর্ণিঝ`ড় ‘আম্ফান’

[ad_1]

বঙ্গোপসাগরে দেখা দেওয়া গভীর নিম্নচাপটি ক্রমে ঘূর্ণিঝ-ড়ে পরিণত হওয়ার লক্ষণ

দেখা দিয়েছে। এটি আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝ-ড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝ-ড়ে

রূপান্তরিত হলে এর নাম দেওয়া হবে ‘আম্ফান’। ভারতের আবহাওয়া অধিদপ্তর এজন্য

দেশটির কিছু অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে।

নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত

এর গতিপথ সঠিকভাবে স্পষ্ট না হওয়ায় এটি বাংলাদেশে আঘা-ত হানবে কি না, তা বলা

সম্ভব হচ্ছে না।ভারতের আবহাওয়া অধিদপ্তর অবশ্য মনে করছে এটি অন্ধ্রপ্রদেশ,

উড়িশ্যা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে।

শুক্রবার গভীর রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কতা জারির পর উড়িষ্যা

রাজ্যের ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝ-ড়ে রূপ নিলে তার প্রভাব

পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।শনিবার (১৬ মে) ভোরে দেশের

আবহাওয়া অধিদফতরের বিশেষ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আজ সকাল ৬টায়

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার

সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর

থেকে ১ হাজার ৩১০কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০

কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর আগে, এপ্রিলের শেষে ও মে মাসের শুরুতে ঘূর্ণিঝ-ড় আম্ফানের পূর্বাভাস দিয়েছিল

বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া অধিদফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী আম্ফানের

আবির্ভাব ও প্রভাব পড়েনি। তবে সেটিই এখন নিম্নচাপে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *